World Travel BD

চলুন ঘুরে দেখি বিশ্ব, নানান রূপের দৃশ্য।

Top Destination in Bangladesh (Natural)

কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত - চট্রগ্রাম

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তরে অবস্থিত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত প্রসারিত।………..বিস্তারিত

কুয়াকাটা - পটুয়াখালী, বরিশাল

কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা “সাগর কন্যা” হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।………..বিস্তারিত

সাজেক ভ্যালি - রাঙ্গামাটি

সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক ভ্যালির নাম এসেছে। রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া- রুইলুই এবং কংলাক।………..বিস্তারিত

নীলগিরি - বান্দারবান

নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দারবান জেলায় নীলগিরি পাহাড়চূড়ায় অবস্থিত, বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। বান্দরবানের আলীকদম থেকে থানচীগামী রাস্তা ধরে পাহাড়ী পথে নীলগিরি পৌঁছানো যায়।।………..বিস্তারিত

সুন্দরবন - সাতক্ষীরা, খুলনা

সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।………..বিস্তারিত

হাম হাম জলপ্রপাত - সিলেট

হামহাম বা চিতা ঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার-জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝরণা। জলপ্রপাতটি ২০১০ খ্রিষ্টাব্দের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করেন।………..বিস্তারিত

Top Destination in Bangladesh (Artificial)

Modern Fantasy Kingdom
Modern Fantasy Kingdom – মর্ডান ফ্যান্টাসি কিংডম

মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্কটি ( Modern Fantasy Kingdom ) শরীয়তপুর বাসীর নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষনীয় স্থান। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের প্রায় ৫০ একর জমি নিয়ে মডার্ন ফ্যান্টাসি

Read More »
Lawachara National Park
লাউয়াছড়া জাতীয় উদ্যান – Lawachara National Park 2024 – Best Natural Park

লাউয়াছড়া জাতীয় উদ্যান ( Lawachara National Park ) বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে একটি। লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল (আংশিক) উপজেলায় অবস্থিত। বাংলাদেশের মধ্যকার ৭টি বন্যপ্রাণী

Read More »
niribili park
নিরিবিলি পিকনিক স্পট নড়াইল – Wonderful Niribili Picnic Spot – 2024

নিরিবিলি পিকনিক স্পট Niribili Picnic Spot ১৯৯১ সালে প্রকৌশলী সৈয়দ মফিজুর রহমান প্রতিষ্ঠা করেন লোহাগড়া উপজেলার রামপুর গ্রামে ৫০ একর জায়গার উপর। পিকনিক, নিরিবিলি সময় কাটাতে, কর্পোরেট সেমিনার অথবা বাচ্চাদের

Read More »
Fun Paradise park faridpur
ফান প্যারাডাইস পার্ক ফরিদপুর – Fun Paradise Park Faridpur 2025

Fun Paradise Park Faridpur – ফান প্যারাডাইস পার্ক এ্যন্ড রিসোর্ট, ফরিদপুর বাসীর জন্য নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষনীয় স্থান। সবুজ শ্যামল অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার মন না চায় বলেন?

Read More »
Dream Holiday Park , Narsingdi
ড্রিম হলিডে পার্ক, নরসিংদী , Dream Holiday Park , Narsingdi 2023

নরসিংদী জেলা ঢাকা শহরের পার্শ্ববর্তী একটি জেলা। ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park) এই নরসিংদী জেলাতে অবস্থিত। যেখানে আপনি খুব সহজেই ঢাকা থেকে বা যেকোন জায়গা থেকে ঘুরতে যেতে পারবেন,

Read More »
faridpur shishu park
ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক – Best Faridpur shishu park 2025

ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক (Faridpur Poura Sheikh Rasel Shishu Park) ফরিদপুর বাসীর নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষনীয় স্থান। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ১৪ একর জমির উপর ওয়ান্ডারল্যান্ড ও পৌরসভার

Read More »

Top Destination in Bangladesh (Heritage)

লালবাগ কেল্লা - ঢাকা

লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদির তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শাহেস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।………..বিস্তারিত

shat gombuj mosque
ষাট গম্বুজ মসজিদ - বাগেরহাট, খুলনা

অতুলনীয় নকশায় সমৃদ্ধ করেছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে খুলনা-বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাটগম্বুজ বাস স্টপেজ সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। বাগেরহাটের নামের সাথে “ষাটগুম্বজ“ মসজিদটি যেন আষ্টেপৃষ্ঠে মিলে মিশে একাকার হয়ে রয়েছে। এই মসজিদটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ।………..বিস্তারিত

মহাস্থানগড় - বগুড়া

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই গরী ইতিহাসে পণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।………..বিস্তারিত

পাহাড়পুর বৌদ্ধবিহার - নওগাঁ

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে।………..বিস্তারিত

সোনারগাঁও - নারায়ণগঞ্জ

সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটির পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।………..বিস্তারিত

জগদ্দল মহাবিহার - নওগাঁ

জগদ্দল মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান।এটি উপজেলা সদর থেকে প্রায় ৮ কি.মি. উত্তর-পূর্বে এবং মঙ্গলবাড়ি থেকে ৬ কি.মি উত্তর-পশ্চিমে অবস্থিত।নওগাঁ জেলার ধামুইরহাট থানার জয়পুর-ধামুইরহাট সড়কের উত্তর দিকে অবস্থিত এই প্রাচীন কীর্তি। বর্তমানে স্থানীয় জনগণ এটিকে বটকৃষ্ণ রায় নামক এক জন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ বলে মনে করে।………..বিস্তারিত

Scroll to Top